পটুয়াখালী, মার্চ ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পটুয়াখালীর দশমিনা উপজেলায় পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে।
বুধবার বেলা ১১টার দিকে খারিজা বেতাগী গ্রামে আবদুল আজিজের বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।
এ তিন শিশু হল আবদুল আজিজের ছেলে আল-আমিন (১১), আল আমিনের ভাগ্নে আরিফুল ইসলাম (১০) এবং ভাগ্নী ঝুমুর (৯)।
দশমিনা থানার ওসি মো. হাবিবুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আল-আমিনের খৎনা অনুষ্ঠান উপলক্ষে দুই সন্তানকে নিয়ে বেড়াতে আসেন তার ভগ্নিপতি আলী হোসেন।
বাড়ির পাশে জাফরাবাদ খালে একটি পরিত্যক্ত নৌকায় উঠে খেলা করার সময় নৌকাটি ডুবে গেলে তাদের মৃত্যু হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/ডিডি/১৭৪৫ ঘ.
bdnews24