সিরাজগঞ্জ, মার্চ ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিরাজগঞ্জে বিএনপির আট নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার রাতে জেলা শহরের বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে পুলিশ জানিয়েছে।
গ্রেপ্তারদের একজন হলেন জেলা বিএনপির মৎস্য বিষয়ক সম্পাদক নুরাল শেখ। বাকিদের নাম জানা যায়নি।
সদর থানার ওসি সৈয়দ শহীদ আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ১২ মার্চের বিএনপির মহাসমাবেশকে সামনে রেখে বিশৃঙ্খলা সৃষ্টির আশঙ্কায় এ গ্রেপ্তার অভিযান চালানো হচ্ছে।
গ্রেপ্তারদের থানা হেফাজতে রাখা হয়েছে বলে ওসি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/০০১১ ঘ.
bdnews24