সাভার, মার্চ ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাভারের আশুলিয়া থেকে সোমবার গভীর রাতে বিএনপির পাঁচ কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার আদালতে হাজির করলে তাদের কারাগারে পাঠানো হয়।
এরা হলেন জালাল আবেদীন (৫০), গোলাম আহম্মেদ (৪৫), আক্তার হোসেন (২৬), এনামুল হক (২২) ও মো. মামুর (২৩)।
আশুলিয়া থানার ওসি শেখ বদরুল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিএনপির ঢাকা চলো কর্মসূচিকে সামনে রেখে এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে সন্দেহে এলাকায় নিজ নিজ বাড়ি থেকে বিএনপির এই পাঁচ কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।
পরে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে তাদের আদালতে পাঠানো হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৯৫০ ঘ.
bdnews24