২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সীতাকুণ্ডে উল্টে যাওয়া গাড়ি থেকে শাড়ি উদ্ধার

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বাঁশবাড়িয়ায় মাইক্রোবাস থেকে আটশ’ পিস ভারতীয় শাড়ি উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Mar 2012, 01:00 PM

Updated : 24 Aug 2022, 10:55 AM

চট্টগ্রাম, মার্চ ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বাঁশবাড়িয়ায় মাইক্রোবাস থেকে আটশ’ পিস ভারতীয় শাড়ি উদ্ধার করেছে পুলিশ। এসব শাড়ির আনুমানিক মূল্য প্রায় আট লাখ টাকা। মঙ্গলবার ভোরে দক্ষিণ বাঁশাবড়িয়ায় চট্টগ্রামমুখী একটি মাইক্রোবাস উল্টে এর চালক শাহাবুদ্দিন মারা যান। আহত হয় তার সহকারী। সীতাকুণ্ড হাইওয়ে পুলিশের সার্জেন্ট আরিফুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, উল্টে যাওয়া মাইক্রোবাস উদ্ধারের পর এর ভেতর থেকে ৮০২টি ভারতীয় চোরাই ভারতীয় শাড়ি উদ্ধার করা হয়। তিনি জানান, সম্ভবত চোরাই পথে ভারত থেকে আনা এসব শাড়ি বিক্রির জন্য চট্টগ্রাম শহরে নেওয়া হচ্ছিলো। ভোরে দুর্ঘটনার পর আহতদের উদ্ধার করে ফায়ার সার্ভিসের কর্মীরা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে সেখানে চালক শাহাবুদ্দিন (৩৫) মারা যান। চোরাই শাড়ি উদ্ধারের ঘটনায় একটি মামলা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এএল/১৮৫৩ ঘ.