ঢাকা, মার্চ ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাতনামা এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
মঙ্গলবার সকাল সাড়ে ৬টার দিকে সীতাকুণ্ডের কুমিরায় মগপুকুর পাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির কনস্টেবল রিটো দেওয়ান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সড়ক দুর্ঘটনায় অজ্ঞাতনামা ব্যক্তি রাস্তার পাশে পরে থাকলে দমকল বাহিনীর একটি গাড়ি তাকে চমেকে নিয়ে আসে। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
তিনি জানান, নিহত ব্যক্তিকে কোন ধরনের গাড়ি চাপা দিয়েছে তা জানা যায়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/আরএ/১৬৫৪ ঘ.
bdnews24