২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জ্ঞান ফিরেছে মিজারুলের

সিঙ্গাপুর মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন মিজারুল কায়েসের অবস্থা উন্নতির দিকে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Mar 2012, 03:54 PM

Updated : 24 Aug 2022, 10:54 AM

ঢাকা, মার্চ ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিঙ্গাপুরে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন পররাষ্ট্র সচিব মোহাম্মদ মিজারুল কায়েসের অবস্থার উন্নতি হয়েছে। পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি সোমবার বলেন, “তার জ্ঞান ফিরেছে। ঘনিষ্ঠ স্বজনদের চিনতে পারছেন তিনি।” রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় সম্পাদকদের জন্য আয়োজিত এক নৈশ ভোজে এ কথা বলেন তিনি। সিঙ্গাপুরে বাংলাদেশের রাষ্ট্রদূত কামরুল আহসান শুক্রবার রাতে টেলিফোনে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “তিনি আইসিইউতে রয়েছেন। ৪৮ ঘণ্টার আগে কিছু বলা যাচ্ছে না।” শ্বাসকষ্ট নিয়ে গত ২৯ ফেব্রুয়ারি সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি হওয়া পররাষ্ট্র সচিবকে পরদিন রাতে সিঙ্গাপুর পাঠানো হয়। তিনি রক্তে সংক্রমণ সমস্যায়ও ভুগছিলেন। এর আগে তিনি অসুস্থ অবস্থায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি হন পররাষ্ট্র সচিব। পরে তাকে সিএমএইচে স্থানান্তর করা হয়। সচিবের সঙ্গে তার স্ত্রীসহ আরো এক স্বজন সিঙ্গাপুর যান। মিজারুল ২০০৯ সালের ৮ অগাস্ট পররাষ্ট্র সচিব হিসেবে যোগ দেন। এর আগে রাশিয়া ও মালদ্বীপে রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআইকে/পিডি/২১৫২ ঘ.