২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাদ হত্যা মামলার ৪ আসামি ফের রিমান্ডে

রাজশাহী মডেল কলেজের ছাত্র নাদিমুজ্জামান সাদ হত্যা মামলায় তার চার বন্ধুকে জিজ্ঞাসাবাদের জন্য আবার তিনদিনের হেফাজতে নিয়েছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Mar 2012, 04:20 PM

Updated : 24 Aug 2022, 10:54 AM

রাজশাহী, মার্চ ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজশাহী মডেল কলেজের ছাত্র নাদিমুজ্জামান সাদ হত্যা মামলায় তার চার বন্ধুকে জিজ্ঞাসাবাদের জন্য আবার তিনদিনের হেফাজতে নিয়েছে পুলিশ। রোববার রাজশাহীর মুখ্য মহানগর হাকিম শহিদুল ইসলাম আযামীর আদালতে তাদের হাজির করে পুলিশ পাঁচ দিনের হেফাজতের (রিমান্ড) আবেদন করে। আসামিরা হলেন কায়সার আহমেদ অনীক, মাসুদ আলী ইবনে শাওন, আল আওয়াল কোয়েল ও মো. সুইট রেজা। এর আগে প্রথমবার রিমান্ড শেষে এই চারজন আদালতে ১৬৪ ধারায় জবানন্দি দেয়। গত ১৭ জানুয়ারি সাত নিখোঁজ হন। ২৫ জানুয়ারি নগরীর শিরোইল মঠপুকুর এলাকার একটি ছাত্রাবাসের সেপটিক ট্যাংকে তার লাশ পাওয়া যায়। মামলার তদন্ত কর্মকর্তা রাজপাড়া থানার পরিদর্শক আনিসুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মামলাটির তদন্ত কাজে এদের আবারো জিজ্ঞাসাবাদের প্রয়োজন দেখা দিয়েছে। আশা করা যাচ্ছে আরো কিছু গুরুত্বপূর্ণ তথ্য তাদের কাছ থেকে পাওয়া যাবে। তাই আবার রিমান্ডে নেওয়ার আবেদন করা হয়। আদালতে দেওয়া তাদের জবানবন্দির বরাত দিয়ে তদন্ত কর্মকর্তা বলেন, সাদের বাবা আমিনুল ইসলাম শাহীনের কাছ থেকে ৫ কোটি টাকা মুক্তিপণ আদায়ের জন্য আসামিরা সাদকে অপহরণ করে ১৭ জানুয়ারি সন্ধ্যায়। এরপর শিরোইল মঠপুকুর এলাকায় একটি ছাত্রাবাসে রাখা হয়। ১৮ জানুয়ারি রাতে সেখানেই তারা হত্যা করে তাকে। এরপর লাশ ছাত্রাবাসটির সেপটিক ট্যাংকে ফেলে দেওয়া হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২১২ ঘ.