২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিবচরে জমির বিরোধে খুন

মাদারীপুরের শিবচর উপজেলার ভদ্রাসন গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে এক ব্যক্তি খুন হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Mar 2012, 06:13 AM

Updated : 24 Aug 2022, 10:54 AM

মাদারীপুর, মার্চ ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাদারীপুরের শিবচর উপজেলার ভদ্রাসন গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে এক ব্যক্তি খুন হয়েছে। রোববার সকাল সাড়ে ১০টার দিকে এই ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে। ফজলুল আকন (৫০) তার চাচাচ ভাইয়ের দায়ের কোপে প্রাণ হারিয়েছেন বলে জানান শিবচর থানার পরিদর্র্শক (তদন্ত) মিজানুর রহমান। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে চাচাত ভাই বাদশা আকন রামদা দিয়ে পায়ে কোপ দিলে অতিরিক্ত রক্তক্ষরণে ফজলুল আকন মারা যান।” ওই সময় মারামারিতে আরো দুই জন আহত হন, যাদের শিবচর উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। শিবচর থানার ওসি আবদুর রাজ্জাক বলেন, ময়না তদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এই ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১২১০ ঘ.