২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম সিটি কর্পোরেশনে নুতন খনন যন্ত্র

খাল খনন ও আবর্জনা অপসারণের মাধ্যমে চট্টগ্রাম নগরীর জলাবদ্ধতা নিরসনে চট্টগ্রাম সিটি কর্পোরেশনকে (সিসিসি) দুটি খনন যন্ত্র দিয়েছে পরিবেশ অধিদপ্তর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Mar 2012, 01:24 PM

Updated : 24 Aug 2022, 10:54 AM

চট্টগ্রাম, মার্চ ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খাল খনন ও আবর্জনা অপসারণের মাধ্যমে চট্টগ্রাম নগরীর জলাবদ্ধতা নিরসনে চট্টগ্রাম সিটি কর্পোরেশনকে (সিসিসি) দুটি খনন যন্ত্র দিয়েছে পরিবেশ অধিদপ্তর। চট্টগ্রাম বিভাগীয় পরিবেশ অধিদপ্তরের পক্ষে বন ও পরিবেশমন্ত্রী ড. হাছান মাহমুদ সিসিসি মেয়র এম মনজুর আলমকে এগুলো হস্তান্তর করেন। সিসিসি থেকে দেওয়া তথ্যে জানা গেছে, ‘লং বোম স্ক্যাবেটর’ দুটি ৩ কোটি ৮৪ লাখ ৩৭ হাজার টাকায় কেনা হয়েছে জাপান থেকে। ৬০ ফুট লম্বা এ ধরনের খনন যন্ত্র সিসিসিতে প্রথম সংযোজিত হলো। চট্টগ্রাম নগরীর খাল খনন, পুনঃখনন, উচ্ছেদ কার্যক্রম, যে কোন দুর্যোগ মোকাবেলা, পাহাড় ধস, আবর্জনা অপসারণ ইত্যাদি কাজে খনন যন্ত্র দুটি ব্যবহৃত হবে। এগুলো হস্তান্তর উপলক্ষে শনিবার নগরীর আগ্রাবাদ সংযোগ সড়কে মহেষ খাল ব্রিজ সংলগ্ন স্থানে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে হাছান মাহমুদ বলেন, সরকার দলমতের ঊর্ধ্বে থেকে কাজ করছে। চট্টগ্রামের উন্নয়নে বর্তমানে সরকার দুই হাজার কোটি টাকা বরাদ্দ দিয়েছে। তিনি নগরীর বহু সড়ক স¤প্রসারণ, ৫টি ফ্লাইওভার নির্মাণ, ২৫ কোটি টাকা ব্যয়ে ভাটিয়ারিতে বিশ্বমানের বোটানিক্যাল গার্ডেন নির্মাণ, পতেঙ্গা থেকে ফৌজদারহাট পর্যন্ত বেড়িবাঁধের ওপর ৮৪০ কোটি টাকা ব্যয়ে সার্কুলার রোড নির্মাণের প্রসঙ্গ তুলে ধরেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/পিডি/১৯১৯ ঘ.