বাগেরহাট, মার্চ ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সুন্দরবন থেকে শিকার করা হরিণের চামড়া ও মাংসসহ শুক্রবার সন্ধ্যায় দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।
বাগেরহাটের মংলা উপজেলার চিলা খাল থেকে দুই কেজি মাংস ও দুটি চামড়াসহ গ্রেপ্তার হন মো. শহীদুল্লাহ চৌকিদার (৩০) ও মো. কাছেম আলী শেখ (৭০)। দুজনের বাড়িই মংলার আমড়াতলা গ্রামে।
মংলা থানার ওসি নিখিল চন্দ্র মণ্ডল জানান, বন বিভাগের কাছ থেকে কাঁকড়া ধরার অনুমতি নিয়ে চার দিন আগে তারা সুন্দরবনে ঢুকে দুটি হরিণ শিকার শেষে ফিরে আসছিলেন।
গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করা হয়। হরিণের বেশিরভাগ মাংসই তারা বিক্রি করে ফেলেছেন।
এ ব্যাপারে মংলা থানায় মামলা দায়ের করা হয়েছে বলে জানান ওসি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/১৮০০ ঘ.
bdnews24