২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নওগাঁয় শত্রুর বিষে গম ক্ষেত নষ্ট

পূর্ব শত্রুতার জেরে বিষ ¯েপ্র করে নওগাঁর পতœীতলা উপজেলায় সাত বিঘা জমির গমক্ষেত নষ্ট করে দিয়েছে দুর্বৃত্তরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Mar 2012, 05:55 PM

Updated : 24 Aug 2022, 10:53 AM

নওগাঁ, মার্চ ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পূর্ব শত্রুতার জেরে বিষ ¯েপ্র করে নওগাঁর পতœীতলা উপজেলায় সাত বিঘা জমির গমক্ষেত নষ্ট করে দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত নান্দাস গ্রামের কৃষক আব্দুস সবুর প্রতিবেশী শহিদুল ইসলাম জিল¬ু, সারোয়ার হোসেন, সায়হান হোসেনসহ আট জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দিয়েছেন। আব্দুস সবুর সাংবাদিকদের বলেন, ফসল ঘরে তুলতে বাকি আর মাত্র এক থেকে দুই সপ্তাহ। এরইমধ্যে শত্র“তা করে ওই গমক্ষেত নষ্ট করে দেওয়ায় তিনি এখন সর্বস্বান্ত হয়ে পড়েছেন। তিনি জানান, একটি জমি নিয়ে প্রতিবেশী কয়েকজনের সঙ্গে তার দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। ওই বিরোধের জের ধরেই কয়েকদিন আগে রাতে তার গমক্ষেতে ক্ষতিকর বিষ ¯েপ্র করা হয়। এতে ফসল বিবর্ণ হয়ে মরে যাচ্ছে। কিছুতেই রক্ষা করা যাচ্ছে না। এতে তার ৭০ থেকে ৮০ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি। এ ব্যাপারে পতœীতলা থানার ওসি মোখলেছুর রহমান বলেন, আব্দুস সবুর থানায় অভিযোগ করার পর থেকে অভিযুক্তরা পালিয়ে বেড়াচ্ছেন। পতœীতলা উপসহকারী কৃষি কর্মকর্তা মুনছুর আলী বলেন, হুমাই জাতীয় বিষ ¯েপ্র করে ওই গমক্ষেত নষ্ট করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩৩৯ ঘ.