মুন্সীগঞ্জ, মার্চ ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শিশু ধর্ষণের অভিযোগে বৃহস্পতিবার মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলায় এক মসজিদের ইমামকে কারাগারে পাঠিয়ে আদালত।
গ্রেপ্তার আবরারুল হক (৩৫) ধামারণ জামে মসজিদের ইমাম। তিনি ময়মনসিংহের তারাকান্দা উপজেলার পাগুলী গ্রামের বাসিন্দা।
শিশুটিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় শিশুটির পরিবার টঙ্গীবাড়ি থানায় মামলা করেছে।
মামলার বরাত দিয়ে টঙ্গীবাড়ি থানার ওসি শহিদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বৃহস্পতিবার সকালে ধামারন খানবাড়ি মসজিদে মেয়েটি (৮) আরবী পড়তে যায়।
আবরারুল হক কৌশলে শিশুটিকে মসজিদের পাশে তার কক্ষে নিয়ে ধর্ষণ করে। এই সময় শিশুটির চিৎকারে আশপাশের লোক এসে তাকে উদ্ধার করে হাসপতালে নিয়ে যায় এবং আবরারকে ধরে জুতাপেটা করে পুলিশে সোপর্দ করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২১১৩ ঘ.
bdnews24