২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনায় দুর্ঘটনায় পিতা-পুত্র নিহত

খুলনার রূপসা উপজেলায় বাস ও টেম্পুর সংঘর্ষে পিতা-পুত্র নিহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Mar 2012, 11:32 AM

Updated : 24 Aug 2022, 10:53 AM

খুলনা, মার্চ ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খুলনার রূপসা উপজেলায় বাস ও টেম্পুর সংঘর্ষে পিতা-পুত্র নিহত হয়েছেন। শুক্রবার সকালে পুলের হাট এলাকায় এ দুর্ঘটনায় নিহতরা হলেন মমিন শিকদার (৩৮) ও মনির শিকদার (৯)। তাদের বাড়ি উপজেলার আলাইপুর গ্রামে। মমিন শিকদারের ছোট ভাই রাহাত শিকদার জানান, সকাল সাড়ে ৬টার দিকে তার ভাই ঘের থেকে মাছ ধরে টেম্পুযোগে খুলনার উদ্দেশ রওনা দেন। পথে তাদের বহনকারী টেম্পুটিকে একটি যাত্রীবাহী বাস ধাক্কা দিলে মমিন শিকদার ও মনির শিকদার গুরুতর আহত হন। খুলনা জেনারেল হাসপাতালে নেওয়ার পর মনিরের মৃত্যু হয়। এছাড়া সেখান থেকে মমিন শিকদারকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর বেলা ১১টায় তার মৃত্যু হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৭২৯ ঘ.