চট্টগ্রাম, মার্চ ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম শাহ আমানত আর্ন্তজাতিক বিমানবন্দরের টার্মিনালে অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে চার সদস্যের কমিটি গঠন করা হয়েছে।
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আবদুল মালেককে প্রধান করে গঠিত কমিটিকে আগামী রোববারের মধ্যে ঘটনার কারণ অনুসন্ধান করে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের জনসংযোগ কর্মকর্তা রেজাউল করিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানান।
বিকেল সোয়া ৪টার দিকে চট্টগ্রাম বিমানবন্দরের টার্মিনাল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে কেউ হতাহত না হলেও বেশকয়টি নির্ধারিত সময়ে ছাড়া সম্ভব হয়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এএল/২২০৫ ঘ.
bdnews24