২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তিস্তার পানি বণ্টন চুক্তি হবে, আশা মজিনার

তিস্তা নদীর পানি বণ্টন সমস্যা সমাধানে সংশ্লিষ্ট তিন পক্ষই একটি পথ খুঁজে বরে করবে বলে আশাবাদী মার্কিন রাষ্ট্রদূত ড্যান মজিনা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Mar 2012, 06:15 PM

Updated : 24 Aug 2022, 10:53 AM

রাজশাহী, মার্চ ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তিস্তা নদীর পানি বণ্টন সমস্যা সমাধানে সংশ্লিষ্ট তিন পক্ষই একটি পথ খুঁজে বরে করবে বলে আশাবাদী মার্কিন রাষ্ট্রদূত ড্যান মজিনা। তিনি রাজশাহীতে বৃহস্পতিবার সাংবাদিকদের বলেন, “আমি খুবই আশাবাদী ভারতের কেন্দ্রীয় সরকার, পশ্চিমবঙ্গ সরকার এবং বাংলাদেশ সরকার এ সমস্যার [তিস্তার পানি বণ্টন] সাধান খুঁজে বের করবে।” নগরীর একটি রেস্টুরেন্টে সংবাদ সম্মেলনে কথা বলছিলেন রাষ্ট্রদূত। তিস্তার পানি বণ্টন বিষয়টিকে ‘জটিল’ অভিহিত করে তিনি বলেন, “কিন্তু আমি মনে করি তারা এর সমাধান করে তারা দুদেশের জনগণের জন্য কল্যাণকর একটি চুক্তিতে পৌঁছুতে পারবে।” রাজশাহী অঞ্চলে পাঁচ দিনের সফরের শেষ দিনে সাংবাদিকদের এসব কথা বলেন মজিনা। গত বছরের সেপ্টেম্বরে ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের বাংলাদেশ সফরে তিস্তার পানি বণ্টন নিয়ে একটি চুক্তি হওয়ার কথা ছিল। তবে শেষ মুহূর্তে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের আপত্তির কারণে তা হয়নি। এতে ভারত ও বাংলাদেশে ব্যাপক আলোচনা সমালোচনা শুরু হয়। অবশ্য গত ২৫ ফেব্রুয়ারি ভারতের অর্থমন্ত্রী প্রণব মুখোপাধ্যায় বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনকে বলেন, তিস্তার পানি বণ্টনে একটি অন্তবর্তী চুক্তির উদ্যোগ নেবে ভারত। স¤প্রতি বাংলাদেশের প্রধান বিরোধী দল বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়া বলেছেন, তিস্তার পানি বণ্টন ছাড়া ভারতকে ট্রানজিট দেওয়ার পক্ষে নন তারা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/পিডি/০০১৫ ঘ.