সিরাজগঞ্জ, মার্চ ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিরাজগঞ্জের শাহজাদপুরে দুগ্ধপণ্যে ভেজাল মেশানোর দায়ে দুই কর্মচারীকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।
বৃহস্পতিবার দুপুরে উপজেলার চরচিথুলিয়া গ্রামের কাশেম মণ্ডল ও আব্দুল জলিলের কারখানায় এ অভিযান চালানো হয়। দণ্ডপ্রাপ্তরা হলেন, চরচিথুলিয়া গ্রামের কাশেম মণ্ডলের ছেলে মুকুল মণ্ডল (৩০) ও মোজাম্মেল হকের ছেলে রবিউল হোসেন (৩২)।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী ও শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার রাসেল সাবরিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, নিম্নমানের ভেজাল ছানা তৈরি, অপরিচ্ছন্ন ও নোংরা পরিবেশে দুধ সংরক্ষণ করার অভিযোগে ওই দুই কারখানায় অভিযান চালানো হয়।
এ সময় ওই দু’টি কারখানার মালিকরা পালিয়ে গেলেও কাশেম মণ্ডলের কারখানার দুই শ্রমিককে ভেজাল কাজে ব্যবহৃত সরঞ্জামসহ হাতে-নাতে আটক করা হয়।
পরে তাদের তিন মাস করে সশ্রম কারাদণ্ড দেয় আদালত।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/এএল/১৯৪৫ ঘ.
bdnews24