চাঁদপুর, মার্চ ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার ধানুয়া বাজার এলাকায় যাত্রীবাহী বাস ও অটোরিকশার সংঘর্ষে দুই যাত্রী নিহত ও তিন জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার বিকেলে ফরিদগঞ্জ উপজেলার ধানুয়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
চাঁদপুর সরকারি হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) মো. কামরুল হাসান জানান, দুর্ঘটনায় আহতদের দু’জনকে হাসপাতালে আনার পর মারা যায়।
নিহতদের মধ্যে জসিম উদ্দিন (২৫) ফরিদগঞ্জ উপজেলার ধানুয়া এলাকার সৈয়দ আহমেদের ছেলে। অপর নিহত যুবকের (২৫) পরিচয় পাওয়া যায়নি।
হতাহতরা সবাই অটোরিকশা যাত্রী। আহত ফরিদগঞ্জ উপজেলার লাউতলী এলাকার মিতু (৩০), আবিদা সুলতানা (২৯) ও তার সন্তান শামিম (১) চাঁদপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
আহত যাত্রী মিতু ও আবিদা জানান, বিকেলে চাঁদপুর থেকে ফরিদগঞ্জগামী যাত্রীবাহি বাস ‘আনন্দ’ ফরিদগঞ্জ উপজেলার ধানুয়া বাজার এলাকা অতিক্রম করছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা চাঁদপুরগামী একটি অটোরিকশার সঙ্গে বাসের সংঘর্ষ হয়। এতে অটোরিকশার সব যাত্রী গুরুতর আহত হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/এএল/১৯২৭ ঘ.
bdnews24