২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম বিমানবন্দরের আগুন নিয়ন্ত্রণে

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর টার্মিনাল ভবনের ভেতরে লাগা আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে এসেছে। এরই মধ্যে টার্মিনাল ও বিমানবন্দরে উপস্থিত মানুষজনকে সরিয়ে নেওয়া হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Mar 2012, 11:14 AM

Updated : 24 Aug 2022, 10:53 AM

চট্টগ্রাম, মার্চ ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর টার্মিনাল ভবনের ভেতরে লাগা আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে এসেছে। এরই মধ্যে টার্মিনাল ও বিমানবন্দরে উপস্থিত মানুষজনকে সরিয়ে নেওয়া হয়েছে। আগ্রাবাদ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক জসিম উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “টার্মিনালের ভেতরে বৃহস্পতিবার বিকেল সোয়া ৪টার দিকে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে। আগুনে পুরো এলাকা ধোঁয়াচ্ছন্ন হয়ে পড়ে। প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আমরা মোটামুটি আগুন নিয়ন্ত্রণে এনেছি। তবে ধোঁয়া রয়ে গেছে।” টার্মিনাল ও বিমানবন্দরে থাকা মানুষজনকে সরিয়ে নেওয়া হয়েছে বলেও জানান তিনি। এদিকে দুই ঘণ্টায়ও আগুন লাগার কারণ উদঘাটন করা সম্ভব হয়নি। ধারণা করা হচ্ছে টার্মিনাল ভবনের একটি লিফটের পাশে থাকা বৈদ্যুতিক সার্কিট থেকে আগুনের সূত্রপাত। জমিস উদ্দিন বলেন, ভবনের একটি লিফটের পাশে থাকা সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। তবে আমরা এখনো নিশ্চিত হতে পারিনি। ধোঁয়ায় টার্মিনাল ও লিফটে আটকে অসুস্থ হয়ে পড়া কয়েকজনকে উদ্ধার করা হয়েছে বলেও সাংবাদিকদের অবহিত করেন তিনি। বিমানবন্দরের কয়েকজন কর্মকর্তা জানান, অগ্নিকাণ্ডের ঘটনায় আন্তর্জাতিক রুটের অন্তত সাতটি ফ্লাইট নির্ধারিত সময়ে ছাড়া সম্ভব হবে না। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এএল/১৭১১ ঘ.