ঢাকা, ফেব্রুয়ারি ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রশাসনের ১৪ জন অতিরিক্ত সচিবকে ধারণাগত জ্যেষ্ঠতা দেওয়া হয়েছে। এ ছাড়া ১৭ যুগ্ম-সচিবের পদে রদবদল ও পদায়ন করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
বুধবার মন্ত্রণালয়ের পৃথক আদেশে ধারণাগত জ্যেষ্ঠতা প্রদান, রদবদল ও পদায়ন করা হয়।
অতিরিক্ত সচিবদের মধ্যে ছয় জনকে ২০০৯ সালের ২৭ জানুয়ারি থেকে এবং বাকি আটজনকে একই বছরের ৭ সেপ্টেম্বর থেকে জ্যেষ্ঠতা পাবেন।
২০০৯ সালের ২৭ জানুয়ারি থেকে জ্যেষ্ঠতা পাওয়া অতিরিক্ত সচিবরা হলেন- ওএসডি জালাল আহমেদ, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের মোহাম্মদ আবু তাহের, ওএসডি আনোয়ারুল করিম, বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশনের চেয়ারম্যান পিউস কস্তা, ওএসডি মাহফুজুল হক ও যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক একেএম মানজুরুল হক।
একই বছরের ৭ সেপ্টেম্বর থেকে জ্যেষ্ঠতা পাওয়া অতিরিক্ত সচিবরা হলেন- অবসরোত্তর ছুটিতে (পিআরএল) থাকা লুৎফর রহমান; কৃষি মন্ত্রণালয়ের আবদুল হামিদ; সড়ক বিভাগের এএম বদরুদ্দোজা; অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের সদস্য মোহাম্মদ আবুল কাশেম ও এমএ হান্নান; জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত ওএসডি ফিরোজ মিয়া; ভূমি মন্ত্রণালয়ের মোয়েজ্জদ্দীন আহমেদ এবং অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের নির্বাহী সদস্য এএস শামীম আহমেদ।
এই ১৪ কর্মকর্তাই গত ৮ ফেব্র“য়ারি গণপদোন্নতিতে যুগ্ম-সচিব থেকে অতিরিক্ত সচিব হন।
যুগ্ম-সচিবদের মধ্যে রাষ্ট্রপতির কার্যালয়ে সংযুক্ত ওএসডি সীমা সাহাকে একই কার্যালয়ের আপন বিভাগের যুগ্ম-সচিব পদে পদায়ন করা হয়েছে।
এ ছাড়া জাতীয় গৃহায়ন কর্তৃপক্সের সদস্য পদে প্রেষণে থাকা যুগ্ম-সচিব মো. আখতারুজ্জামানকে ফ্যাশন ডিজাইন ও ট্রেনিং ইনস্টিটিউট স্থাপন প্রকল্পের প্রকল্প পরিচালক, বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের পরিচালক সানোয়ার আলীকে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের সদস্য, ওএসডি যুগ্ম-সচিব তপন কুমার দাসকে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) সদস্য, কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক নাসির উদ্দিন আহমেদকে ডিএমটিবিএফ প্রকল্পের অতিরিক্ত প্রকল্প পরিচালক, বিএফআইডিসি’র পরিচালক সৈয়দ ওয়াজেদ আলীকে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের পরিচালক, ওএসডি দিলীপ কুমার শর্মাকে বাংলাদেশ শিল্প ও বিজ্ঞান গবেষণা পরিষদের (বিসিএসআইআর) সদস্য, ওএসডি মোহাম্মদ মাহফুজুর রহমানকে বিইজিপি প্রকল্পের জাতীয় প্রকল্প পরিচালক, ওএসডি মোহাম্মদ ইসমাইলকে বিটিপিএসপি প্রকল্পের প্রকল্প পরিচালক, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিচালক ওয়াদুদুল বারী চৌধুরীকে আর্কাইভস ও গ্রন্থাগার অধিদপ্তরের পরিচালক, ওএসডি শেখ আব্দুল মান্নানকে বাংলাদেশ ট্যারিফ কমিশনের সদস্য, ওএসডি আব্দুল হালিমকে বরিশাল টেক্সটাইল ইনস্টিটিউটকে শহীদ আব্দুর রব সেরনিয়াবাদ টেক্সটাই ইঞ্জিনিয়ারিং কলেজে উন্নীতকরণ প্রকল্পের প্রকল্প পরিচালক, ইসলামিক ফাউন্ডেশনের বিভাগীয়, জেলা ও ইমাম প্রশিক্ষণ একাডেমি ভবন নির্মাণ প্রকল্পের প্রকল্প পরিচালক ইকরামুল হককে ‘৮৪ হাজার মেট্রিক টন ধারণ ক্ষমতাসম্পন্ন খাদ্য গুদাম নির্মাণ প্রকল্পে’র প্রকল্প পরিচালক, ওএসডি শামসুজ্জামান ভূইয়াকে ‘মালটি পারপাস সাইক্লোন সেলটার নির্মাণ প্রকল্পের প্রকল্প পরিচালক, ওএসডি রেজাউল কাদেরকে বিসিআইসি’র পরিচালক এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সংযুক্ত ওএসডি রুহুল আমিনকে বিসিএস প্রশাসন একাডেমির অতিরিক্ত মহাপরিচালক পদে প্রেষণে নিয়োগ করা হয়েছে।
অন্যদিকে রংপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী হাসান আহমেদ রংপুর বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এএল/২০৩৫ ঘ.
bdnews24