২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নীলফামারীর সেই ইউএনওকে অভিযোগ থেকে ছাড়

কলেজছাত্রীকে ‘পতিতা’ আখ্যা দেওয়ার অভিযোগ থেকে নীলফামারী সদর উপজেলার নির্বাহী কর্মকর্তাকে অব্যাহতি দিয়েছে হাই কোর্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Feb 2012, 01:43 PM

Updated : 24 Aug 2022, 10:52 AM

ঢাকা, ফেব্রুয়ারি ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কলেজছাত্রীকে ‘পতিতা’ আখ্যা দেওয়ার অভিযোগ থেকে নীলফামারী সদর উপজেলার নির্বাহী কর্মকর্তাকে অব্যাহতি দিয়েছে হাই কোর্ট। তবে আদালত তাকে নীলফামারি সদর থেকে বদলি করতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিবকে নির্দেশ দিয়েছে। বুধবার বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি জাহাঙ্গীর হোসেনের বেঞ্চ এই আদেশ দেয়। আদালতে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউসার নাসরীনের পক্ষে ছিলেন অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন। সরকারপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ বি এম আলতাফ হোসেন। আদালতের নির্দেশে গঠিত কমিটির প্রতিবেদন উপস্থাপন করেন আলতাফ হোসেন। তিনি বলেন, “ওই প্রতিবেদনে পতিতা বলার বিষয়টি প্রমাণিত হয়নি। তবে একতরফভাবে অর্থদণ্ড দেওয়া ও একগুঁয়েমির বিষয়টি উঠে এসেছে।” “এছাড়া তিনি ছেলের পরিবারকে রক্ষার চেষ্টা করেছেন বলে তদন্ত প্রতিবেদনে বলা হয়।” গত ১৬ জানুয়ারি দৈনিক সংবাদে ‘নীলফামারীতে ভালোবাসা অপরাধ! ইউএনওর রায়ে øাতক ছাত্রী এখন পতিতা’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদনে বলা হয়, “প্রেমের সম্পর্কের জের ধরে বিয়ের দাবিতে ওই উপজেলার লক্ষ্মীচাপ ইউনিয়নের আকাশকুড়ি গ্রামের বাসিন্দা ও নীলফামারী সরকারি কলেজের অনার্স প্রথম বর্ষের এক ছাত্রী গত ১১ জানুয়ারি তার প্রেমিকের বাড়িতে অবস্থান নেণ।” “তার প্রেমিক সুবোধ চন্দ্র রায় দুবাছুড়ি নিম্ন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক।” “১৩ জানুয়ারি দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউসার নাসরীন পুলিশ নিয়ে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদে গিয়ে অকথ্য ভাষায় গালাগাল করে ওই ছাত্রীকে থানায় নিয়ে আসেন। সেখানে ওই তরুণীকে পতিতা আখ্যা দিয়ে ১০০ টাকা জরিমানা করা হয়।” ঘটনাটি এলাকায় ছড়িয়ে পড়লে ওই ছাত্রী আত্মহননের সিদ্ধান্ত নেয় বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়। এ সংবাদ নজরে এলে গত ১৭ জানুয়ারি উচ্চ আদালতের ছয় নম্বর বেঞ্চের দুই বিচারপতি এ এইচ এম সামসুদ্দিন চৌধুরী ও জাহাঙ্গীর হোসেন স্বপ্রণোদিত হয়ে মামলা নিয়ে তদন্তের নির্দেশ দেড। একইসঙ্গে ওই ইউএনও, সংশ্লিষ্ট ইউনিয়নের চেয়ারম্যানকে তলব করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/পিডি/১৯৪৩ ঘ.