চট্টগ্রাম, ফেব্রুয়ারি ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শিক্ষক সমিতির সাবেক সভাপতি, সমাজতত্ত্ব বিভাগের অধ্যাপক আবুল কাশেম চৌধুরী মারা গেছেন।
বুধবার প্রথম প্রহরে ঢাকার বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তার বয়স হয়েছিল ৬৫ বছর। তিনি দীর্ঘ দিন ধরে নানা রোগে ভুগছিলেন।
চবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক মোজাফফর আহমদ চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ফেনীর সোনাগাজী উপজেলায় পারিবারিক কবরস্থানে অধ্যাপক কাশেমকে দাফন করা হবে।
আবুল কাশেম প্রক্টরের দায়িত্ব পালনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউ/আরএম/১৮৪০ ঘ.
bdnews24