২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে র‌্যাব পরিচয়ে টাকা ছিনতাইয়ের অভিযোগ

নগরীর মুরাদপুর এলাকা থেকে র‌্যাব পরিচয়ে এক চামড়া ব্যবসায়ীর কাছ থেকে তিন লাখ ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Feb 2012, 05:50 PM

Updated : 24 Aug 2022, 10:52 AM

চট্টগ্রাম, ফেব্রুয়ারি ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নগরীর মুরাদপুর এলাকা থেকে র‌্যাব পরিচয়ে এক চামড়া ব্যবসায়ীর কাছ থেকে তিন লাখ ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার বিকাল ৪টার দিকে নগরীর জিইসি মোড়ের স্ট্যান্ডার্ড ব্যাংক থেকে টাকা তুলে নিয়ে যাবার পথে পাঁচলাইশ থানাধীন মুরাদপুর মোড়ের আেেগ একটি পেট্রোল পাম্পের সামনে এ ঘটনা ঘটে। ছিনতাইয়ের শিকার ব্যবসায়ী আবদুছ সালাম (৩৫) নগরীর আতুরার ডিপো এলাকার কে এস লোদার নামক একটি কাঁচা চামড়ার গুদামের মালিক। এই ঘটনায় সালাম বাদি হয়ে রাতে পাঁচলাইশ থানায় একটি লিখিত অভিযোগ করেন। এটি মামলা হিসেবে গ্রহণ করা হচ্ছে উল্লেখ করে থানার ওসি মোহাম্মদ আলমগীর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ঘটনায় যুক্তদের ধরতে অভিযান চালানো হচ্ছে। পাঁচলাইশ থানার দ্বিতীয় কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) আতাউর রহমান খোন্দকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সালাম ও ফেরদৌস নামে তার এক কর্মকর্তা জিইসি মোড়ের স্ট্যান্ডার্ড ব্যাংক থেকে তিন লাখ ছয় হাজার টাকা তুলে রিকশা করে মুরাদপুর হয়ে নিজ প্রতিষ্ঠানে যাচ্ছিলেন।” “এ সময় একটি নোয়া মাইক্রোবাস মুরাদপুর সংলগ্ন পেট্রোল পাম্পের কাছে তাদের গতিরোধ করে এবং চার-পাঁচজন র‌্যাবের কালো পোশাক পড়া এবং ওয়্যারলেস, হাতকড়া ও সশস্ত্র অবস্থায় থাকা লোক তাদের মাইক্রোবাসে তুলে ফেলে এবং কালো কাপড়ে মুখ বেঁেধ দেয়।” অস্ত্রধারীরা নিজেদের র‌্যাব সদস্য পরিচয় দিয়ে ওই দুইজনের বিরুদ্ধে মামলা আছে বলেও হুমকি দেয়। এসআই আতাউর জানান, মাইক্রোবাসে করে তাদের প্রায় তিন ঘন্টা বিভিন্ন স্থানে ঘুরিয়ে তিন লাখ ছিনিয়ে নেয় এবং সন্ধ্যা সাড়ে ৬টার দিকে হালিশহর এলাকায় নিয়ে ছেড়ে দেয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/পিডি/২৩৪৮ ঘ.