২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফুটপাতের দোকান-হকার উচ্ছেদ

হাই কোর্টের নির্দেশের পর গুলিস্থান থেকে সদরঘাট পর্যন্ত ফুটপাত থেকে উচ্ছেদ হওয়া হকাররা জানিয়েছেন তাদের দুর্ভোগের কথা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Feb 2012, 07:47 AM

Updated : 24 Aug 2022, 10:52 AM

ঢাকা, ফেব্রুয়ারি ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হাই কোর্টের নির্দেশে গুলিস্তান জিপিও মোড় থেকে সদরঘাট পর্যন্ত ফুটপাতের সব দোকান উচ্ছেদ করেছে পুলিশ। সোমবার শুরু হওয়া এই অভিযান মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে শেষ হয়। কোতোয়ালি থানার ওসি মো. সালাউদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “হাই কোর্টের নির্দেশ অনুয়ায়ী নির্বিঘেœ এ উচ্ছেদ অভিযান শেষ হয়েছে। এত কেউ বাধা দিতে আসেনি।” একটি রিট আবেদনে গত রোববার হাই কোর্ট গুলিস্থান থেকে সদরঘাট পর্যন্ত চলাচল ৪৮ ঘণ্টার মধ্যে বাধাহীন করতে নির্দেশ দেয়। পরদিনই শুরু হয় হকার উচ্ছেদ অভিযান। তবে উচ্ছেদ হওয়া এই সব হকাররা বলছেন, তারা এই পদক্ষেপের ফলে দুর্ভোগে পড়েছেন। সদরঘাট এলাকার ফুটপাতের চায়ের দোকানি কফিলউদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এই চায়ের দোকানের আয় থেকে আমার সংসার চলত। এখন কী হবে?” পুরান ঢাকার আদালতপাড়ার ফলবিক্রেতা শরীফ মিয়া জানান, তার হিসেবে প্রায় ১৫ হাজার হকার ক্ষতিগ্রস্ত হয়েছেন। পরিবার নিয়ে তারা বিপদে রয়েছেন। এদিকে ওই আবাসিক এলাকার বাসিন্দারা অভিযোগ করছেন, ফুটপাত থেকে তুলে দেওয়ার পর অনেক হকার গলির রাস্তায় দোকান নিয়ে বসেছে। এতে আবাসিক এলাকার পরিবেশ নষ্ট হচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/এমআই/১৩৪৬ ঘ.