২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নীলফামারীতে সরকারি গুদামে নষ্ট চাল

সরকারি গুদামে খাওয়ার অযোগ্য প্রায় চারশ’ বস্তা আমন চাল ঢোকানোর সময় সেগুলো আটক করেছে এলাকাবাসী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Feb 2012, 05:00 PM

Updated : 24 Aug 2022, 10:52 AM

নীলফামারী, ফেব্রুয়ারি ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকারি গুদামে খাওয়ার অযোগ্য প্রায় চারশ’ বস্তা আমন চাল ঢোকানোর সময় সেগুলো আটক করেছে এলাকাবাসী। সোমবার বিকেলে নীলফামারীর জলঢাকা সরকারি খাদ্য গুদামে এ ঘটনা ঘটে। গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমার অজান্তে গুদামের এক কর্মচারী চালের বস্তাগুলো গুদাম চত্বরে রাখে। পরে স্থানীয়রা তা আটক করে। এ নিয়ে হৈচৈ শুরু হলে আওয়ামী লীগ নেতা আনসার আলী মিন্টু এসে তা সরিয়ে নিয়ে যান।” জলঢাকা উপজেলা আওয়ামী লীগ সভাপতি আনসার আলী মিন্টু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “জলঢাকার চুক্তিবদ্ধ মিল-চাতাল মালিকরা নীতিমালা অনুযায়ী চাল তৈরি করতে পারছিলেন না। এ কারণে প্রায় সব মিল-চাতাল মালিক ব্যবসায়ী অহিদুল ইসলামকে দিয়ে জেলার বাইরে থেকে চাল এনে গুদামে দিয়েছেন।” এরই অংশ হিসেবে ওই চারশ’ বস্তা চাল নিয়ে আসা হয়েছিলো বলে দাবি করেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/এএল/২২৪৭ ঘ.