২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গুলশানে আহত এসআই মারা গেছেন

গুলশানের কালাচাঁদপুরে বাসের ধাক্কায় গুরুতর আহত পুলিশ কর্মকর্তা রোববার মারা গেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Feb 2012, 02:32 PM

Updated : 24 Aug 2022, 10:51 AM

ঢাকা, ফেব্রুয়ারি ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গুলশানের কালাচাঁদপুরে বাসের ধাক্কায় গুরুতর আহত পুলিশ কর্মকর্তা রোববার মারা গেছেন। শনিবার সকালে বাসের ধাক্কায় আহত হন উপপরিদর্শক (এসআই) মো. আলী হায়দার শরিফ (৪৫)। পরে তাকে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। গুলশান থানার ওসি মো. রফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দায়িত্ব পালনরত অবস্থায় প্রচেষ্টা পরিবহনের একটি বাস এসআই শরিফের মোটর সাইকেলে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। ঘটনার পর থেকেই শরিফ অচেতন ছিলেন। ১৯৮৬ সালে বাংলাদেশ পুলিশ বাহিনীতে পুলিশ কনস্টেবল হিসেবে কাজ শুরু করেন শরিফ। পদোন্নতি পেয়ে তিনি এসআই হয়েছিলেন। শরিফের বাড়ি গোপালগঞ্জের গোপীনাথপুরে। এর আগে গত ১৪ ফেব্র“য়ারি রাজধানীর বসুন্ধরা শপিং মলের সামনের প্রাইভেটকারের ধাক্কায় রিয়াজ (৩০) নামে এক সার্জেন্ট গুরুতর আহত হন। ২২ ফেব্রুয়ারি তিনি স্কায়ার হাসাপাতালে মারা যান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এএল/২০৩২ ঘ.