পাবনা, ফেব্র“য়ারি ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাবনা সদর উপজেলায় অস্ত্র ও গুলিসহ এক ‘চরমপন্থী’ নেতাকে গ্রেপ্তার করেছে র্যাব।
রোববার সকালে উপজেলার ঘোড়াদহ গ্রাম থেকে মোসলেম খানকে (৪২) গ্রেপ্তার করা হয়।
র্যাব-১২ পাবনা ক্যাম্পের অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার তানভীর আনোয়ার দাবি করেন, মোসলেম নিষিদ্ধ ঘোষিত চরমপন্থী সংগঠন পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির (এমএল-লাল পতাকা) আঞ্চলিক নেতা।
তার কাছ থেকে একটি রিভলবার ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে বলেও জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/এএল/১৭০৫ ঘ.
bdnews24