২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রেকটিফাইড স্পিরিট উদ্ধার, মাদকের কনস্টেবল আটক

রংপুরের বদরগগঞ্জ উপজেলায় ১১৯ ড্রাম রেকটিফাইড স্পিরিট উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Feb 2012, 03:21 PM

Updated : 24 Aug 2022, 10:49 AM

রংপুর, ফেব্রুয়ারি ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রংপুরের বদরগগঞ্জ উপজেলায় ১১৯ ড্রাম রেকটিফাইড স্পিরিট উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের দুই কনস্টবলকে আটক করেছে পুলিশ। বুধবার সন্ধ্যায় শ্যামপুর ডিস্টিলারিজ কারখানার পাশের একটি পরিত্যক্ত বাড়িতে এ অভিযান চালায় পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। আটক দুই কনস্টেবল মোস্তাফিজার রহমান ও আনসার আলী অধিদপ্তরের রংপুর কার্যালয়ে কর্মরত বলে পুলিশ জানিয়েছে। রংপুর ডিবি পুলিশের ভারপ্রাপ্ত ওসি মোস্তাফিজার রহমান বিডিনিউজ টোয়েন্টিফো ডটকমকে বলেন, রেকটিফাইড স্পিরিট উদ্ধার করার পর মামলামাল সিজ করা হয়েছে। পুরো বিষয় তদন্ত করে দেখা হচ্ছে। পুলিশ জানায়, শুল্ক ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাদের উপস্থিতিতে ড্রাম সিলগালা ও নিবন্ধন করে নির্দিষ্ট ডিলার বা ক্রেতার নামে বরাদ্দ দেওয়াই নিয়ম। শুল্ক ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তাদের হাত করেই এই স্পিরিট পাচার করা হয়েছে বলে এই পুলিশ কর্মকর্তা জানান। পুলিশের ধারণা, উদ্ধার করা স্পিরিটের মুল্য কোটি টাকা ছাড়িয়ে যাবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/ডিডি/২১১৩ ঘ.