বরগুনা, ফেব্রুয়ারি ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বরগুনার পাথরঘাটা উপজেলায় আট বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়েছে।
কাঠালতলী ইউনিয়নের কালিপুর গ্রামে মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে। রাতে মেয়েটিকে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্সে ভর্তি করেছে পুলিশ।
এ ঘটানয় অভিযুক্ত একই গ্রামের জনি হাওলাদার (২৫) পলাতক রয়েছেন। জনি দুই সন্তানের জনক বলে পুলিশ জানিয়েছে।
পাথরঘাটা থানার ওসি উজ্জ্বল কুমার দে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এ ঘটনায় অভিযুক্ত জনি হাওলাদারকে গ্রেপ্তার করা যায়নি। তবে ইউপি সদস্য ছগির সিকদারকে থানায় এনে জিজ্ঞাসাবাদের পর ছেড়ে দেওয়া হয়েছে।
শিশুটির বাবা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকালে তার মেয়েকে একটি বাড়িতে পাওনা টাকা আনতে পাঠান। সেখানে থেকে ফেরার পথে পরিত্যক্ত একটি বাড়িতে নিয়ে তার মেয়েকে ধর্ষণ করে জনি হাওলাদার।
এ ঘটনায় শিশুটির বাবা একটি মামলা দায়ের করেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/ডিডি/১৯৫২ ঘ.
bdnews24