২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শহীদ মিনার থেকে ফেরার পথে লাশ হলো দুই ছাত্র

শহীদ মিনারে ফুল দিয়ে ফেরার পথে ঝিনাইদহের কালীগঞ্জে ট্রাকচাপায় নিহত হয়েছে মোটরসাইকেল আরোহী দুই কলেজ ছাত্র।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Feb 2012, 06:43 AM

Updated : 24 Aug 2022, 10:49 AM

ঝিনাইদহ, ফেব্র“য়ারি ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শহীদ মিনারে ফুল দিয়ে ফেরার পথে ঝিনাইদহের কালীগঞ্জে ট্রাকচাপায় নিহত হয়েছে মোটরসাইকেল আরোহী দুই কলেজ ছাত্র। মঙ্গলবার আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের সকালে কালীগঞ্জ উপজেলার বেজপাড়া এলাকায় ঝিনাইদহ-যশোর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- কালীগঞ্জ উপজেলার নিশ্চিন্তপুর গ্রামের সুবোল কুমার দাসের ছেলে সাধন কুমার দাস (১৮) ও একই গ্রামের বিষ্ণুপদ দাসের ছেলে কৌশিক দাস (১৭)। তারা দুজনই কালীগঞ্জ মাহাতাব উদ্দিন কলেজের প্রথম বর্ষের ছাত্র। কালীগঞ্জ থানার ওসি সৈয়দ কামরুজ্জামান জানান, সকালে মাহাতাব উদ্দিন ডিগ্রি কলেজের শহীদ মিনারে ফুল দিয়ে মোটর সাইকেলে করে বাড়ি ফিরছিলেন সাধন ও কৌশিক। “বেজপাড়া হাইস্কুলের সামনে যশোরগামী একটি ট্রাক তাদের চাপা দিয়ে পালিয়ে যায়।” এতে ঘটনাস্থলেই মারা যান সাধন। যশোর হাসপাতালে নেওয়ার পথে কৌশিকও মারা যান বলে ওই পুলিশ কর্মকর্তা জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/জেকে/১২২০ ঘ.