ঢাকা, ফেব্র“য়ারি ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকার কেরানীগঞ্জে বাসের ধাক্কায় দুই মোটর সাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।
নিহত মো. শরিফ (৩৫) ঢাকার বাদামতলীর ফল ব্যবসায়ী। অপরজনের নাম নিবিড় (৩০)। এদের দু’জনের বাড়ি কেরানীগঞ্জের উত্তর সুবেদ্দায়। সম্পর্কে এরা বন্ধু।
সোমবার বিকাল পৌনে ৪টার দিকে টেঘুরিয়া সেনা ক্যাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি শাখাওয়াত হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গোধুলি পরিবহনের যাত্রীবাহী একটি বাসা ঢাকা থেকে মাওয়া যাচ্ছিলো।
“এ সময় বাসটি সামনে থাকা মোটর সাইকেলকে ধাক্কা দিলে ঘটনাস্থলে শরীফের মৃত্যু হয়। হাসপাতালে নেওয়ার পথে মারা যান নিবিড়।”
বাসটি আটক করা হলেও চালক পালিয়েছে বলে ওসি জানান।
ময়নাতদন্তের জন্য লাশ দুটি স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/আরএম/১৯৪৭ ঘ.
bdnews24