২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফয়েজের ভূমিকা ছিল জাতির বিবেকের: খালেদা

সাংবাদিক ও সাহিত্যিক ফয়েজ আহমদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Feb 2012, 06:48 AM

Updated : 24 Aug 2022, 10:49 AM

ঢাকা, ফেব্র“য়ারি ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাংবাদিক ও সাহিত্যিক ফয়েজ আহমদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া। সোমবার এক শোকবার্তায় তিনি বলেন, “গণতন্ত্রের মুক্তির দাবিতে আন্দোলনে সাংবাদিক ফয়েজ আহমদ জাতির বিবেকের ভূমিকা নিয়েছিলেন-দেশের মানুষ তা কখনো ভুলবে না। সারা জীবন দেশের মানুষের স্বার্থে আপসহীন লড়াই করে গেছেন তিনি। তার শূন্যতা সহজের পূরণ হওয়ার নয়।” বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত বিবৃতিতে বিএনপি চেয়ারপার্সন এই সাংবাদিকের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান। সোমবার ভোরে রাজধানীর বারডেম হাসপাতালে মারা যান বাংলাদেশ সংবাদ সংস্থার প্রতিষ্ঠাকালীন প্রধান সম্পাদক ফয়েজ। ৮৪ বছর বয়সী এই সাহিত্যিক দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত বিভিন্ন সমস্যায় ভুগছিলেন। স্বাধীকার আন্দোলন, মুক্তিযুদ্ধ এবং ঊনিশ শ নব্বইয়ের দশকে স্বৈরাচার বিরোধী আন্দোলনেও তিনি সক্রিয় ছিলেন। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অপর এক শোক বার্তায় ফয়েজ আহমদের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/আরএ/১২৪০ ঘ.