২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে ফেরারি আসামি গ্রেপ্তার

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় গুলিভর্তি পিস্তলসহ পরোয়ানাভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Feb 2012, 04:40 AM

Updated : 24 Aug 2022, 10:49 AM

গাজীপুর, ফেব্র“য়ারি ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় গুলিভর্তি পিস্তলসহ পরোয়ানাভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার সকাল ৮টার দিকে উপজেলার আটাবহ ইউনিয়নের বিশাইদ এলাকা তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত হোসেন সুমন (২৫) উপজেলার বিশাইদ এলাকার মো. আলীর ছেলে। কালিয়াকৈর থানার ওসি রবিউল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে সাত মামলায় পরোয়ানাভুক্ত আসামি সুমনকে গ্রেপ্তার করা হয়। পরে তার ঘর থেকে একটি বিদেশি পিস্তল ও দুই রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়। সুমনের বিরুদ্ধে কালিয়াকৈর থানায় খুন, অপহরণ, ছিনতাইসহ সাতটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে বলে জানান ওসি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/১০৩৬ ঘ.