২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মৌলভীবাজারের রাজনগরে ১৪৪ ধারা

একই স্থানে বিদ্যালয় কর্তৃপক্ষ ও আওয়ামী লীগ সমাবেশ ডাকায় মৌলভীবাজারের রাজনগর উপজেলার আইডিয়াল মাধ্যমিক বিদ্যালয় এলাকায় ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। সোমবার সকাল ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত এ আদেশ বলবৎ থাকবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Feb 2012, 06:51 PM

Updated : 24 Aug 2022, 10:48 AM

মৌলভীবাজার, ফেব্রুয়ারি ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- একই স্থানে বিদ্যালয় কর্তৃপক্ষ ও আওয়ামী লীগ সমাবেশ ডাকায় মৌলভীবাজারের রাজনগর উপজেলার আইডিয়াল মাধ্যমিক বিদ্যালয় এলাকায় ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। সোমবার সকাল ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত এ আদেশ বলবৎ থাকবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা পরিতোষ হাজরা রোববার রাত ৭টা ১৫ মিনিটে এই লিখিত নির্দেশ জারি করেন। রাজনগর থানার ওসি মো. সেলিম নেওয়াজ রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সোমবার দুপুরে রাজনগর আইডিয়াল মাধ্যমিক বিদ্যালয় কর্তৃপক্ষ স্কুল প্রাঙ্গণে সিলেটের শিল্পপতি রাগীব আলীকে সংবর্ধনা দেওয়ার আয়োজন করে। অপরদিকে রাজনগর উপজেলা আওয়ামী লীগও শহীদ দিবস উপলক্ষে একই স্থানে একই সময়ে আলোচনা সভা আয়োজন করে। এই আলোচনা সভা সফল করতে স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা রাজনগর সদরে রোববার সন্ধ্যায় মিছিল করে। এতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় উপজেলা নির্বাহী কর্মকর্তা সভাস্থল ও তার আশপাশ এলাকায় ১৪৪ ধারা জারি করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/০০৪৫ ঘ.