২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএনপি নেতার স্ত্রীর আত্মসমর্পণ, জামিন নাকচ

দুর্নীতি মামলায় দণ্ডিত সিলেট মহানগর বিএনপির সাবেক সভাপতি আরিফুল হক চৌধুরীর স্ত্রী শামা হক চৌধুরীর জামিন আবেদন নাকচ করেছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Feb 2012, 04:35 PM

Updated : 24 Aug 2022, 10:48 AM

সিলেট, ফেব্র“য়ারি ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুর্নীতি মামলায় দণ্ডিত সিলেট মহানগর বিএনপির সাবেক সভাপতি আরিফুল হক চৌধুরীর স্ত্রী শামা হক চৌধুরীর জামিন আবেদন নাকচ করেছে আদালত। রোববার সিলেট জেলা ও দায়রা জজ মো. মিজানুর রহমানের আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে প্রথমে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়। পরে আইনজীবীর আবেদনের পরিপ্রেক্ষিতে তাকে চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির নির্দেশ দেন। শামা হক এতদিন পলাতক ছিলেন। আয় বহির্ভূতভাবে সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপন রাখার অভিযোগে গত তত্ত্বাবধায়ক সরকারের সময় আরিফুল হক চৌধুরী ও শামা হক চৌধুরীর বিরুদ্ধে ২০০৭ সালের ৯ সেপ্টেম্বর কোতোয়ালি থানায় দুর্নীতি দমন কমিশন (দুদক) এ মামলা দায়ের করে। ২০০৮ সালের ২৩ জুন ওই মামলার রায়ে শামা হক চৌধুরীর ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে এক বছরের সশ্রম কারাদণ্ড এবং দুদক আইনে তিন বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা করা হয়। একই মামলায় আরিফুল হক চৌধুরীর সাত বছর কারাদণ্ড হয়। তিনি বর্তমানে জামিনে আছেন। শামার আইনজীবী আতাউর রহমান আজাদ বলেন, শামা শারীরিকভাবে অসুস্থ। তাই আদালত তাকে হাসপাতালে ভর্তির নির্দেশ দিয়েছেন। ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক এহতেশামুল হক চৌধুরী দুলাল বলেন, শামা হক চৌধুরীকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২২৪ ঘ.