বগুড়া, ফেব্র“য়ারি ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বগুড়ার সোনাতলা উপজেলায় ট্রাক চাপায় প্রথম শ্রেণির এক ছাত্রী নিহত হয়েছে।
রোববার দুপুরে সৈয়দ আহম্মদ কলেজ স্টেশনে এ দুর্ঘটনায় নিহত সিগ্ধা আক্তার মৌ (৭) উপজেলার সুখানপুকুর এলাকার সিরাজুল ইসলামের মেয়ে। সে শিহিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী।
গাবতলী থানার ওসি আক্তারুজ্জামান বলেন, রাস্তা পার হওয়ার সময় পেছন থেকে একটি ইট বোঝাই ট্রাক চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী, শিক্ষক-শিক্ষিকা সোনাতলা-বগুড়া সড়ক এক ঘণ্টা অবরোধ করে রাখে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরআরডি/ডিডি/২০০০ ঘ.
bdnews24