২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চা নিলাম কেন্দ্র স্থানান্তর নয়: চট্টগ্রাম চেম্বার

চা নিলাম কেন্দ্র শ্রীমঙ্গলে স্থানান্তরের প্রক্রিয়া বন্ধের আহ্বান জানিয়েছে চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Feb 2012, 12:42 PM

Updated : 24 Aug 2022, 10:49 AM

চট্টগ্রাম, ফেব্রুয়ারি ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চা নিলাম কেন্দ্র শ্রীমঙ্গলে স্থানান্তরের প্রক্রিয়া বন্ধের আহ্বান জানিয়েছে চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ অহ্বান জানান চেম্বার সভাপতি মোরশেদ মুরাদ ইব্রাহিম। চা নিলাম কার্যক্রম শ্রীমঙ্গলে স্থানান্তরের লক্ষ্যে ২৩ ফ্রেব্রুয়ারি বাণিজ্য মন্ত্রণালয় এ সংক্রান্ত এক সভা ডেকেছে। এ সিদ্ধান্ত বাতিলের আহ্বান জানিয়ে মোরশেদ মুরাদ ইব্রাহিম বলেন, নিলাম কেন্দ্র স্থানান্তরের প্রক্রিয়া বন্ধের জন্য বাণিজ্যমন্ত্রী জি এম কাদেরের হস্তক্ষেপ কামনা করছি। বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রতি বছর দেশের ১৬৩ চা বাগানে গড় উৎপাদন ৫৯ থেকে ৬০ মিলিয়ন কেজি হওয়া সত্ত্বেও ৯ শতাংশ ক্রমবর্ধমান অভ্যন্তরীণ চাহিদা পূরণে ৪ থেকে ৫ মিলিয়ন কেজি চা আমদানি করতে হচ্ছে। চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় নিলাম কার্যক্রমে ইতোমধ্যে এর প্রভাব পড়েছে। ফলে দাম বেড়ে গেছে। মোরশেদ মুরাদ বলেন, বাজার অস্থিতিশলীল হয়ে যাওয়ার কারণে যেখানে চট্টগ্রামে চা নিলাম অকার্যকর হয়ে যাচ্ছে সেখানে দ্বিতীয় একটি নিলাম কেন্দ্র তৈরির কোন যৌক্তিকতা নেই। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমইউ/এমসি/এএল/১৮৩৯ ঘ.