২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রূপসী বাংলা পরিচালনায় ইন্টারকন্টিনেন্টাল

ঊনত্রিশ বছর পর বাংলাদেশে আবারো হোটেল পরিচালনা ও ব্যবস্থাপনার দায়িত্বে ফিরে এসেছে ইন্টারকন্টিনেন্টাল হোটেল গ্র“পস (আইএইচজি)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Feb 2012, 12:14 PM

Updated : 24 Aug 2022, 10:49 AM

ঢাকা, ফেব্র“য়ারি ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঊনত্রিশ বছর পর বাংলাদেশে আবারো হোটেল পরিচালনা ও ব্যবস্থাপনার দায়িত্বে ফিরে এসেছে ইন্টারকন্টিনেন্টাল হোটেল গ্র“পস (আইএইচজি)। রোববার রূপসী বাংলা হোটেল পরিচালনাকারী প্রতিষ্ঠান বাংলাদেশ সার্ভিসেস লিমিটেডের (বিএসএল) সঙ্গে ইন্টারকন্টিনেন্টাল হোটেল গ্র“পসের এ সংক্রান্ত একটি চুক্তি হয়েছে। এর আগে ১৯৬৮ সাল থেকে ১৯৮৩ সাল পর্যন্ত প্রতিষ্ঠানটি এ হোটেলটির ব্যবস্থাপনায় ছিলো। ইন্টারকন্টিনেন্টাল হোটেল গ্র“পস বর্তমানে বিশ্বের ৬০টি দেশে ১৭০টি হোটেল পরিচালনা করছে। রূপসী বাংলা হোটেলের বলরুমে চুক্তি অনুষ্ঠিত ওই চুক্তিতে স্বাক্ষর করেন বিএসএলের চেয়ারম্যান বিমান ও পর্যটন সচিব আতাহারুল ইসলাম ও ব্যবস্থাপনা পরিচালক লুৎফুর রহমান এবং আইএইচজি’র দক্ষিণ-পশ্চিম এশিয়ার প্রধান পরিচালক ক্রিস্টোফার জেমস মলোনি। এ সময় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী ফারুক খান উপস্থিত ছিলেন। মন্ত্রী বলেন, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সঙ্গে হোটেলটির সম্পর্ক ওতপ্রোতভাবে জড়িত। মুক্তিযুদ্ধ চলাকালে এ হোটেলের কর্মকর্তা কর্মচারীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। ক্রিস্টোফার জেমস মলোনি জানান, রূপসী বাংলা হোটেলকে আন্তর্জাতিক পাঁচতারা মানে উন্নীত করতে সংস্কার কাজ হাতে নেওয়া হয়েছে। এ কাজ শেষ করতে আগামী দু’বছর সময় লাগবে। সংস্কার শেষে চুক্তির আওতায় আইএইচজি’র কাছে ৩০ বছরের জন্য হোটেলটিকে হস্তান্তর করা হবে। চুক্তির শর্তানুযায়ী, উভয়পক্ষ সম্মত থাকলে পাঁচ বছর করে আরো দু’বার সময় বাড়ানো যাবে। আইএইচজি প্রথম তিন বছর মোট আয়ের শতকরা দুই ভাগ, ৪র্থ ও ৫ম বছরে আড়াই ভাগ এবং পরবর্তীতে তিন ভাগ হিসেবে ব্যবস্থাপনা ফি পাবে। এছাড়া হোটেলের নিট লাভের ওপর সংস্থাটি শতকরা আট থেকে ১০ ভাগ প্রণোদনা ফি পাবে। ২০১০ সালে রূপসী বাংলা হোটেল ৯৯ কোটি ২৫ লাখ টাকা আয় করে। নিজস্ব ব্যবস্থাপনা খরচ ও কর বাদ দিয়ে হোটেলটির নিট লাভ ছিলো ১৬ কোটি টাকা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এএল/১৮১৫ ঘ.