সিরাজগঞ্জ, ফেব্র“য়ারি ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
রোববার সকালে বনপাড়া-নাটোর মহাসড়কের ভেংড়ী নামক স্থান থেকে সাগর দাসের (২৫) লাশ উদ্ধার হয়। তিনি উপজেলার ভরগ্রামের বাসিন্দা নিরঞ্জন দাসের ছেলে।
মহিষলুটি বাজারে সাগর দাসের ইলেক্ট্রনিক যন্ত্রাংশের দোকান রয়েছে।
তাড়াশ থানার উপপরিদর্শক (এসআই) রাজু সরকার জানান, শনিবার রাতে সাগর দোকান বন্ধ করে বাড়ির দিকে রওনা হলেও বাড়ি ফেরেননি। সকালে ভেংড়ী নামক স্থানে তার লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়।
নিহতের শরীরের বিভিন্ন স্থানে ও গলায় আঘাতের চিহ্ন রয়েছে বলে জানান তিনি।
এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/১৩২১ ঘ.
bdnews24