ঢাকা, ফেব্র“য়ারি ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীতে দুটি সড়ক দুর্ঘটনায় এক শিশুসহ দুই জন মারা গেছে।
হাজারিবাগ থানার ওসি মো. রফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শনিবার দুপুরে সিকদার মেডিক্যালের সামনের বেড়িবাঁধের সড়কে রাস্তা পার হওয়ার সময় মো. রাকিব (৪) নামের এক শিশু কাভার্ড ভ্যানের নিচে চাপা দেয়।
রাকিবের বড় বোন হোসনে আরা ওই সময় তার সঙ্গে ছিল। খবর পেয়ে রাকিবের ভ্যানচালক বাবা হোসেন আহম্মদ মারাত্মক আহত রাকিবকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনার পর কাভার্ড ভ্যানটি নিয়ে দ্রুতবেগে পালিয়ে যায় এর চালক।
এদিকে শনিবার ভোরে আবদুল্লাহপুরের বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাকচালক সাইদুল ইসলাম (৩০) নিহত হন।
উত্তরা থানার সহকারী উপপরিদর্শক (এসআই) উম্মে হানি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শনিবার ভোরে আবদুল্লাহপুরে একটি বাসের মুখোমুখি সংঘর্ষে ট্রাক-বাসের মুখোমুখি সংঘর্ষে ট্রাকচালক সাইদুল ইসলাম (৩০) মারাত্বক আহত হন। তাকে টঙ্গীর একটি ক্লিনিকে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বাসটি আটক করলেও চালক পালিয়ে যায়।
নিহত সাইদুলের গ্রামের বাড়ি গাইবন্ধার ফুলছড়ির তালপট্টিতে। থাকতেন টঙ্গির কামারপাড়ায়।
ময়নাতদন্তের জন্য তার লাশ ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এসইউ/১৯৫০ ঘ.
bdnews24