২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হবিগঞ্জে ছাত্রলীগ-ছাত্রদল সংঘর্ষে আহত ৩০

হবিগঞ্জের বৃন্দাবন সরকারি কলেজে ছাত্রলীগ ও ছাত্রদলের সংঘর্ষে অন্তত ২৭ নেতাকর্মী আহত হয়েছেন। এ ঘটনায় পুলিশ ছাত্রদলের ১০ নেতকর্মীকে আটক করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Feb 2012, 11:30 AM

Updated : 24 Aug 2022, 10:48 AM

হবিগঞ্জ, ফেব্র“য়ারি ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হবিগঞ্জের বৃন্দাবন সরকারি কলেজে ছাত্রলীগ ও ছাত্রদলের সংঘর্ষে অন্তত ২৭ নেতাকর্মী আহত হয়েছেন। এ ঘটনায় পুলিশ ছাত্রদলের ১০ নেতকর্মীকে আটক করেছে। শনিবার দুপুরে একই সময়ে ছাত্রলীগ ও ছাত্রদল কলেজে মিছিল বের করলে এ সংঘর্ষ হয় বলে জানায় পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা। প্রত্যক্ষদর্শীরা জানায়, আগামী ২২ ফেব্র“য়ারি কলেজ শাখার সম্মেলন উপলক্ষে দুপুর সোয়া ১২টার দিকে ছাত্রলীগ ক্যাম্পাসে মিছিল বের করে। এর একটু পরই মিছিল বের করে ছাত্রদল। মিছিলে একে অপরের বিরুদ্ধে স্লোগান দিলে উত্তেজনার এক পর্যায়ে সংঘর্ষ শুরু হয়। এ সময় অনার্স ভবনের বিভিন্ন কক্ষের জানালার কাচ ভাংচুর করা হয়। জেলা ছাত্রলীগ সভাপতি মোস্তফা কামাল আজাদ রাসেল বলেন, ছাত্রদল তাদের শান্তিপূর্ণ মিছিলে হামলা চালিয়ে অন্তত ১২ নেতাকর্মীকে আহত করেছে। আহত শাহ জালাল উদ্দিন জুয়েল (২২) ও হিমেলকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে, বলেন তিনি। জেলা ছাত্রদলের আহ্বায়ক তাজুল ইসলাম চৌধুরী ফরিদ ছাত্রলীগের বিরুদ্ধে হামলার অভিযোগ করে বলেন, এতে তাদের ১৫ নেতাকর্মী আহত হয়েছে। তিনি জানান, তাদের ১০ নেতা-কর্মীকে আটক করা হয়েছে। সদর থানার ওসি মোজাম্মেল হক বলেন, পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ১০ কাঁদানে গ্যাস ছুঁড়ে। ঘটনাস্থল থেকে ছাত্রদলের ১০ জনকে আটক করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/১৭২৭ ঘ.