২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুমিল্লায় অটোরিকশায় ডাকাতি, যুবক খুন

কুমিল্লার দাউদকান্দিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ডাকাতের ছুরিকাঘাতে অটোরিকশা যাত্রী এক যুবক নিহত হয়েছেন। আহত হন একজন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Feb 2012, 06:43 PM

Updated : 24 Aug 2022, 10:48 AM

কুমিল্লা, ফেব্র“য়ারি ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কুমিল্লার দাউদকান্দিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ডাকাতের ছুরিকাঘাতে অটোরিকশা যাত্রী এক যুবক নিহত হয়েছেন। আহত হন একজন। শুক্রবার রাত ৮টার দিকে মহাসড়কের পুটিয়ায় এ হামলায় নিহত বিপদ দাস (২০) কুমিল্লার চান্দিনা উপজেলার কংগাই গ্রামের বাসিন্দা। আহত একই গ্রামের সুজন দাসকে (২০) চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। সুজন জানান, তারা দু’জন গৌরীপুর থেকে একটি অটোরিকশায় চান্দিনার উদ্দেশে রওনা হন। ওই সময় অটোরিকশায় যাত্রীবেশে চালকের সঙ্গে একজন ডাকাত বসা ছিল। অটোরিকশাটি পুটিয়া পৌঁছলে আরো ৪/৫ জন ডাকাত অটোরিকশার সামনে দাঁড়ালে চালক গাড়ি থামিয়ে দেয়। এসময় ডাকাতরা তাদের সব কিছু ছিনিয়ে নেওয়ার সময় বাঁধা দিলে তাদের দু’জনকে ছুরিকাঘাত শুরু করে। তারা সুজনের কাছ থেকে নগদ সাড়ে সাত হাজার টাকা এবং বিপদের কাছ থেকে নগদ টাকাসহ মোবাইল ফোন সেট ছিনিয়ে নিয়ে অটোরিকশাটিতে করে পালিয়ে যায়। খবর পেয়ে ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে আহত দুই যুববকে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। রাত ১০টায় কর্তব্যরত চিকিৎসক বিপদ দাসকে মৃত ঘোষণা করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরআরডি/ডিডি/০০৩৯ ঘ.