ঢাকা, ফেব্র“য়ারি ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের তিনটি সফল অস্ত্রোপচার হয়েছে।
শুক্রবার দুপুরে এই অস্ত্রোপচার হয় বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে টেলিফোনে জানান বিএনপির সহদপ্তর সম্পাদক আবদুল লতিফ জনি।
ঢাকার সাবেক মেয়র মির্জা আব্বাস দীর্ঘদিন ধরে নাক, কান ও গলার বিভিন্ন সমস্যায় ভুগছিলেন।
জনি বলেন, “দুপুর সাড়ে ১২টা থেকে আড়াইটা পর্যন্ত মাউন্ট এলিজাবেথ হাসপাতালে মির্জা আব্বাসের নাক, কান ও গলায় এই অস্ত্রোপচারগুলো হয়।”
গত ৩০ জানুয়ারি মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ভর্তি হন মির্জা আব্বাস।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এএইচ/২২১২ ঘ.
bdnews24