২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বগুড়া পলিটেকনিকের সুবর্ণ জয়ন্তী: খাবারের জন্য ভাংচুর

বগুড়া পলিটেকনিক ইন্সটিটিউটের ৫০ বছর পূর্তিতে আয়োজিত অনুষ্ঠানে খাবার না পেয়ে ভাংচুর করেছে শিক্ষার্থীরা। এ সময় কয়েকজন শিক্ষার্থী আহত হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Feb 2012, 04:56 PM

Updated : 24 Aug 2022, 10:48 AM

বগুড়া, ফেব্র“য়ারি ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বগুড়া পলিটেকনিক ইন্সটিটিউটের ৫০ বছর পূর্তিতে আয়োজিত অনুষ্ঠানে খাবার না পেয়ে ভাংচুর করেছে শিক্ষার্থীরা। এ সময় কয়েকজন শিক্ষার্থী আহত হয়। শুক্রবার বিকালে ইন্সটিটিউট মাঠে অনুষ্ঠানস্থলে এই ভাংচুর চালানো হয়। ইন্সটিটিউটের প্রাক্তন ছাত্র বজলুর রহমান বলেন, ইন্সটিটিউটের সুবর্ণ জয়ন্তীর দিনব্যাপী অনুষ্ঠানে সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হওয়ার আগে বিকাল সাড়ে ৫টার দিকে খাবারের প্যাকেট না পাওয়ার অভিযোগ তুলে বিক্ষুদ্ধ শিক্ষার্থীরা অনুষ্ঠানস্থলে ভাংচুর শুরু করে। ওখানে দায়িত্বরত পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে ব্যর্থ হয়। পরে অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ইন্সটিটিউটের অধ্যক্ষ খন্দকার গোলাম মোস্তাফার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া গেছে। বনানী পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক মিজানুর রহমান বলেন, খাবার না পেয়েই ছাত্ররা অনুষ্ঠানস্থলে এবং মঞ্চে ভাংচুর করে। এসময় অনেকেই আহত হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরআরডি/ডিডি/২২৫২ ঘ.