২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ভুয়া চিকিৎসককে জরিমানা

চট্টগ্রামের বাকলিয়া এলাকায় এক ভুয়া চিকিৎসককে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Feb 2012, 11:13 AM

Updated : 24 Aug 2022, 10:47 AM

চট্টগ্রাম, ফেব্র“য়ারি ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের বাকলিয়া এলাকায় এক ভুয়া চিকিৎসককে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। ভুয়া চিকিৎসক এম এ খান রাহাত্তার পুল এলাকার কে বি আমান আলী সড়কে হামিদ ক্লিনিকে দীর্ঘদিন ধরে রোগী দেখছিলেন। বৃহস্পতিবার দুপুরে জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট যুথিকা সরকার ওই ক্লিনিকে অভিযান চালিয়ে তাকে এ জরিমানা করেন। যুথিকা সরকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “অভিযান পরিচালনার সময় এম এ খান তার ডাক্তারি ডিগ্রির বিপরীতে কোন কাগজপত্র দেখাতে পারেননি।” চিকিৎসক হিসেবে কোন নিবন্ধনও তার নেই। শুধু স্বাস্থ্য সহকারী হিসেবে অভিজ্ঞতার কয়েকটি কাগজ তিনি দেখিয়েছেন। জরিমানার পাশাপাশি তাকে চিকিৎসা সেবা না দিতে সতর্ক করা হয়েছে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট। অভিযানে চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের কর্মকর্তারা ভ্রাম্যমাণ আদালতকে সহায়তা করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/আরএ/১৭১০ ঘ.