২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাবনায় ১২ ছাত্রী অজ্ঞান

পাবনার সুজানগর উপজেলায় একটি প্রাথমিক বিদ্যালয়ে বুধবার বিকাল ১২ জন ছাত্রী অজ্ঞান হয়ে গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Feb 2012, 04:33 PM

Updated : 24 Aug 2022, 10:47 AM

পাবনা, ফেব্র“য়ারি ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাবনার সুজানগর উপজেলায় একটি প্রাথমিক বিদ্যালয়ে বুধবার বিকাল ১২ জন ছাত্রী অজ্ঞান হয়ে গেছে। ক্রোড়দুলিয়া ৫৩ নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। পরে স্থানীয়ভাবে এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লে¬ক্সে চিকিৎসার পর তাদের জ্ঞান ফিরে আসে। বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা প্রতিমা রানী ঘোষ বিডিনিউজ টোয়েন্টিফের ডটকমকে বলেন, বিদ্যালয়ের তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণীর ছাত্রী শান্তা, শারমীন, স্বপ্না, নারগীস, শিলা, সুমী ও জেয়াসমীনসহ ১২ জন ছাত্রী পর্যায়ক্রমে সংজ্ঞা হারিয়ে ফেলে। এ ঘটনার পর তিনি তাদের অভিভাবকদের খবর দেন এবং তাদের চিকিৎসার ব্যবস্থা করেন। সুজানগর থানার ওসি আহসানুল হক বলেন, বিকাল ৩টার দিকে উক্ত বিদ্যালয়ের তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণীর ১২ জন ছাত্রী পর্যায়ক্রমে শ্রেণীকক্ষে অজ্ঞান হয়ে পড়ে। উপজেলা স্বাস্থ্য কমপ্লে¬ক্সের মেডিক্যাল অফিসার মোখলেসুর রহমান বলেন, এটি হিস্টেরিয়া রোগ, যা ভয়ভীতি থেকে হয়ে থাকে। এতে অতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২২৯ ঘ.