সাতক্ষীরা, ফেব্র“য়ারি ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় ভারতীয় ও বাংলাদেশি জাল নোটসহ একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার মুকুন্দপুর গ্রামের ফজর আলীর বাড়ি থেকে মহিবুল্লাহ ঢালীকে (৪৫) গ্রেপ্তার করা হয়। তিনি উপজেলার কালিকাপুর গ্রামের খাদেম আলী ঢালীর ছেলে।
কালিগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) লস্কর জায়াদুল হক বলেন, মহিবুল্লাহর কাছ থেকে ১৮টি ভারতীয় ৫০০ টাকার জাল নোট ও বাংলাদেশি পাঁচটি পাঁচশ’ টাকার জাল নোট উদ্ধার করা হয়।
আদালতে হাজির করলে হাকিম মহিবুল্লাহকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/ডিডি/২০২৮ ঘ.
bdnews24