২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডুয়েটে শিক্ষক লাঞ্ছিত: ক্লাস বর্জন শুরু

গাজীপুরে ঢাকা ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির (ডুয়েট) এক শিক্ষককে লাঞ্ছনাকারীর বিচারের দাবিতে শিক্ষকরা অনির্দিষ্টকালের ক্লাস বর্জন শুরু করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Feb 2012, 01:04 PM

Updated : 24 Aug 2022, 10:47 AM

গাজীপুর, ফেব্র“য়ারি ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুরে ঢাকা ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির (ডুয়েট) এক শিক্ষককে লাঞ্ছনাকারীর বিচারের দাবিতে শিক্ষকরা অনির্দিষ্টকালের ক্লাস বর্জন শুরু করেছেন। বুধবার সকাল থেকে শিক্ষকরা কালো ব্যাচ ধারণ করেছেন। অন্যদিকে, শিক্ষক লাঞ্ছনার বিচার এবং ক্লাস-পরীক্ষা নেওয়ার দাবিতে সকালে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের সামনে অবস্থান ধর্মঘট করেছেন শিক্ষার্থীরা। গত ৫ ফেব্র“য়ারি তিনজন শিক্ষার্থী ডুয়েটের এসএম হলের প্রাধ্যক্ষ ইমরান হোসেন খানকে লাঞ্ছিত করে। সন্ধ্যা পৌন ৭টয় শিক্ষক সমিতির সভাপতি ড. শওকত ওসমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিষয়টি সমাধানের লক্ষ্যে বিকাল সাড়ে ৩টা থেকে বিশ্ববিদ্যালয় শৃঙ্খলা কমিটির সভা শুরু হয়েছে। তিনি বলেন, ডুয়েটের আবসিক হলে মেধা তালিকা অনুযায়ী ছাত্রদের মধ্যে সিট বরাদ্দ হয়। কয়েকজন শিক্ষার্থী পরীক্ষায় ফল খারাপ করায় আবাসিক হলে থাকার বৈধতা হারায়। তাই নিয়মানুযায়ী ওই ছাত্রদের এসএম হলের ৩০৩ নম্বর কক্ষটি তালাবন্ধ করে দেওয়া হয়। পরে ওই শিক্ষার্থীরা তালা ভেঙে ওই কক্ষে ঢোকে। এ ঘটনায় গত ৫ ফেব্র“য়ারি শিক্ষার্থীরা ওই হলের প্রাধ্যক্ষ ইমরান হোসেন খানকে লাঞ্ছিত করে। ডুয়েটের শৃঙ্খলা কমিটির কাছে বিচার চেয়ে আবেদন জানান তিনি। শৃঙ্খলা কমিটি ক’দফা বৈঠক করেও মঙ্গলবার পর্যন্ত কোনো সমাধানে পৌঁছতে না পারায় বুধবার থেকে অনির্দিষ্টকালের ধর্মঘটের শুরু করেন শিক্ষকরা। সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. সিরাজুল হক মোল্লা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বিশ্ববিদ্যালয়ের কয়েকজন ছাত্র একজন শিক্ষককে লাঞ্ছিত করলেও কর্তৃপক্ষ কোনো বিচার করেনি। তাই বাধ্য হয়ে ধর্মঘটে যেতে হয়েছে। সুষ্ঠু বিচার না হওয়া পর্যন্ত ধর্মঘট অব্যাহত থাকবে।” ডুয়েটের নাম প্রকাশে অনিচ্ছুক এক ছাত্র বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শিক্ষক লাঞ্ছনাকারী ছাত্রদের বিচার এবং ক্লাস-পরীক্ষা শুরুর দাবিতে সকাল ১১টা থেকে বেলা পৌনে ২টা পর্যন্ত শিক্ষার্থীরা অবস্থান ধর্মঘট করেছে। এ সময় বিশ্ববিদ্যালয়ের ছাত্র কল্যাণ সম্পাদক অধ্যাপক গণেশ চন্দ্র রায় কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে অবিলম্বে শিক্ষক ধর্মঘট প্রত্যাহার এবং খুব দ্রুত ক্লাস নেওয়ার প্রতিশ্র“তি দিলে ছাত্ররা দিনের ধর্মঘট প্রত্যাহার করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/ডিডি/১৮৫৩ ঘ.