২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাদারীপুরে ঘুষসহ ভূমি কর্মকর্তা গ্রেপ্তার

মাদারীপুরে ঘটমাঝি ইউনিয়নে এক সহকারী ভূমি কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Feb 2012, 11:17 AM

Updated : 24 Aug 2022, 10:47 AM

মাদারীপুর, ফেব্র“য়ারি ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাদারীপুরে ঘটমাঝি ইউনিয়নে এক সহকারী ভূমি কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। বুধবার বিকেল ৩টার দিকে ভূমি কর্মকর্তা মো. সেলিমকে (৪০) গ্রেপ্তার করা হয়। মাদারীপুর ডিবি পুলিশ পরিদর্শক মশিউর রহমান বলেন, সেলিমের বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ ছিলো। গোপন খবরের ভিত্তিতে ১০ হাজার টাকা ঘুষ নেওয়ার সময় বুধবার তাকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। এই ঘটনায় একটি মামলা করা হবে বলেও জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/এএল/১৭১১ ঘ.