২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালে দুর্ঘটনায় বৃদ্ধ নিহত, সড়ক অবরোধ

বরিশাল-ঢাকা মহাসড়কে গাড়ি চাপায় এক বৃদ্ধ নিহত হওয়ার ঘটনায় বিক্ষুদ্ধ এলাকাবাসী সড়ক অবরোধ করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Feb 2012, 05:32 PM

Updated : 24 Aug 2022, 10:46 AM

বরিশাল, ফেব্র“য়ারি ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বরিশাল-ঢাকা মহাসড়কে গাড়ি চাপায় এক বৃদ্ধ নিহত হওয়ার ঘটনায় বিক্ষুদ্ধ এলাকাবাসী সড়ক অবরোধ করেছে। মঙ্গলবার সন্ধ্যা ৬টার এই দুর্ঘটনার পর ঘণ্ট্যাব্যাপী সড়ক অবরোধ করে বলে পুলিশ জানিয়েছে। নিহত মো. মোকলেচ মৃধা (৭০) বাবুগঞ্জ উপজেলার রাকুদিয়া গ্রামের বাসিন্দা। উজিরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) লুৎফর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মহাসড়কের বাবুগঞ্জ ও উজিরপুর উপজেলার সীমান্তবর্তী নতুন হাট এলাকায় এই দুর্ঘটনা ঘটেছে। রাস্তা পার হওয়ার সময় একটি পাজেরো জিপের ধাক্কায় ঘটনাস্থলে মোকলেসের মৃত্যু হয়। এই ঘটনায় বিক্ষুদ্ধ এলাকাবাসী সঙ্গে সঙ্গে সড়ক অবরোধ করে মহাসড়কে গতিরোধক দেওয়ার দাবি জানায়। বাবুগঞ্জ ও উজিপুর থানার পুলিশ গিয়ে জনতাকে শান্ত করলে যানচলাচল স্বাভাবিক হয়। বাবুগঞ্জ থানার ওসি জিয়াউল আহসান জানান, মোকলেসের লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় অপমৃত্যুর মামলা হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/ডিডি/২৩২৫ ঘ.