২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘বাবার পুত্রশোকের সুযোগ নিচ্ছে শিবির’

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রলীগ দাবি করেছে ক্যাম্পাসে সংঘর্ষে নিহত মুজাহিদের বাবা পুত্রশোকে ‘মানসিকভাবে অসুস্থ হওয়ার’ সুযোগ নিচ্ছে শিবির।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Feb 2012, 03:53 PM

Updated : 24 Aug 2022, 10:46 AM

চট্টগ্রাম, ফেব্র“য়ারি ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রলীগ দাবি করেছে ক্যাম্পাসে সংঘর্ষে নিহত মুজাহিদের বাবা পুত্রশোকে ‘মানসিকভাবে অসুস্থ হওয়ার’ সুযোগ নিচ্ছে শিবির। মঙ্গলবার বিকালে চট্টগ্রাম প্রেসক্লাবে চবি ছাত্রলীগ আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি করা হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে চবি শাখা ছাত্রলীগের সভাপতি মামুনুল হক বলেন, “নিহত মুজাহিদের বৃদ্ধ বাবা পুত্র হারানোর শোকে মানসিকভাবে অসুস্থ হওয়ায় শিবির ভয়ভীতি দেখিয়ে মুজাহিদকে নিজেদের কর্মী হিসেবে প্রতিষ্ঠার অপচেষ্টা চালাচ্ছে।” তিনি বলেন, গত ৮ ফেব্র“য়ারি শিবিরকর্মীরা ছাত্রলীগের ওপর শাহজালাল হলের পেছনের পাহাড় থেকে গুলি চালালে তাদের এক কর্মী নিহত হয় ও আমাদের কর্মী মুজাহিদকে হত্যা করা হয়। সংবাদ সম্মেলনে ছাত্রলীগ ৮ দফা দাবি জানিয়ে ছয় দিনের প্রতিবাদ কর্মসূচি ঘোষণা করে। দাবিগুলো হলো- সব হত্যাকাণ্ডে যুক্তদের গ্রেপ্তার, ছাত্রলীগের বিরুদ্ধে মামালা প্রত্যাহার, নিহত ও আহত ছাত্রলীগের কর্মীদের ক্ষতিপূরণ, বিশ্ববিদ্যালয় খুলে দেওয়া, সংঘর্ষের সুষ্ঠু তদন্ত, ছাত্রশিবিরের রাজনীতি নিষিদ্ধ, ক্যাম্পাসে পুলিশি নিরাপত্তা ও ট্রেনের নিরাপত্তা জোরদার করা। ছাত্রলীগ যেসব কর্মসূচি ঘোষণা করে সেগুলো হলো- আগামী ১৭ ও ১৮ ফেব্র“য়ারি উপাচার্যসহ বিভিন্ন পর্যায়ে স্মারকলিপি প্রদান, ২০ ফেব্র“য়ারি শোকমিছিল ও মানববন্ধন, ২২ ফেব্র“য়ারি মিলাদ মাহফিল, ২৪ ফেব্র“য়ারি স্বরাষ্ট্রমন্ত্রী বরাবর স্মারকলিপি ও ২৫ ফেব্রয়ারি প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি প্রদান। গত ৮ ফ্রেব্র“য়ারি চবিতে ছাত্রলীগ-ছাত্রশিবিরের সংঘর্ষে দুই শিক্ষার্থী মাসুদ বিন হাবীব ও মুজাহিদুল ইসলাম নিহত হয়। রোববার মুজাহিদের বাবা হুমায়ূন কবির আদালতে ৪২ ছাত্রলীগ নেতা-কর্মীর নাম উল্লেখ এবং অজ্ঞাতনামা ৩৫-৪০ জন ছাত্রলীগকর্মীর বিরুদ্ধে একটি হত্যা মামলা করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/পিডি/২১৩৫ ঘ.